ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

    শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মদনে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাঈম মিয়া (১৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মদন থানার পুলিশ।

    সাঈম মিয়া মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (উচিতপুর শান্তিপাড়া) গ্রামের এমপাস মিয়ার ছেলে।

    ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে সরকারি যাত্রী ছাউনির পেছনে খেলা করছিল মেয়েটি। এ সময় সাঈম মিয়া যাত্রী ছাউনির পাশে একটি ফার্মেসির পেছনে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

    পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। এমন অভিযোগের প্রেক্ষিতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে সাঈমকে গ্রেফতার করে।

    মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাঈম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। গ্রেফতার সাঈমকে সোমবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ