ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম প্রতিবেদককে জানান উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জানতে পেরে সোমবার বেলা ১২ টায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম শিল্পিকে প্রধান করে সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক ও নাসির আহম্মেদসহ ৩ জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    উল্লেখ্য উপজেলার ১১নং হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ তার নিজস্ব ফোন নম্বর দিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাত করে। সনজিব চন্দ্র শীলের মেয়ে ৫ম শ্রেণির ক্লাসের ছাত্রী জয়িতা শীলের নাম ব্যবহার করে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষের ব্যক্তিগত মোবাইল নম্বরে আসা ৩ বার উপবৃত্তির ১৯শত টাকা উত্তোলন করে নিজেই আত্মসাত করেছেন। এদিকে ক্লাসে দেখা যায় জয়িতা নামের কোন শিক্ষার্থী নেই। অন্যান্য শিক্ষক বা শিক্ষার্থীরা জয়িতা নামের কোন ছাত্রীকে কখনো কেহ কোনদিন দেখেননি বলে জানান। 

    এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিপূর্বেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতসহ বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা। অভিযোগটি বর্তমানে বিভাগীয় উপ-পরিচালকের টেবিলে জমা রয়েছে। এরই মধ্যে আবারো ভূয়া শিক্ষার্থী সাজিয়ে উপবৃত্তির টাকা আত্মসাত করেছেন তিনি। 

     

     

    সৈয়দ জাহিদ আলম /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ