ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাশিয়ায় পুতিনপন্থি দলের জয়, তবে কমেছে জনসমর্থন

    রাশিয়ায় পুতিনপন্থি দলের জয়, তবে কমেছে জনসমর্থন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে পুতিনপন্থি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে পূর্বের তুলনায় তাদের জনসমর্থন কিছুটা কমেছে।

    শুক্রবার শুরু হওয়া নির্বাচন শেষে হয় রোববার। খবর বিবিসির।

    এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।

    তবে রাশিয়ার নির্বাচন কমিশন ব্যাপক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

    সোমবার নির্বাচন কমিশন জানায়, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে।  এর মধ্যে ৫০ ভাগ ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৯ শতাংশ ভোট।

    কর্মকর্তারা জানান, নির্বাচনে ইউনাইটেড রাশিয়া সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানে দেশটির পার্লামেন্টের ৪৫০টি আসনের দুই তৃতীয়াংশতে দলটি জয় পেয়েছে। 

    নিজেদের আধিপত্য ধরে রাখতে পারলেও ইউনাইটেড রাশিয়ার জনসমর্থন কিছুটা কমেছে। ২০১৬ সালের নির্বাচনে দলটি ৫৪ শতাংশ ভোট পেয়েছিল। 

    অন্যদিকে, এ নির্বাচনে কমিউনিস্ট পার্টির জনসমর্থন আগের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। 

    নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ছাড়া প্রায় এক ডজন দল অংশ নিলেও পুতিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি বা তার কোনো সমর্থককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ