ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাইবার ট্রাইবুনালে বি‍এনপি নেতা মেজর হাফিজের জামিন

    সাইবার ট্রাইবুনালে বি‍এনপি নেতা মেজর হাফিজের জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ২০১৮ সা‌লে জাতীয় সংসদ নির্বাচনকা‌লে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদ( বীর বিক্রম) কে জামিন দিয়েছেন ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনাল।

    আজ মঙ্গলবার সকাল সা‌রে ১১ টায় ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনালের বিচার গোলাম ফারুক জা‌মি‌নের আ‌বেদন মঞ্জুর ক‌রেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদ( বীর বিক্রম) এর আইনজী‌বি অ্যাড‌ভো‌কেট কাজী এনা‌য়েত হো‌সেন। 


    তার আইনজী‌বি আ‌রো ব‌লেন, রাষ্ট্র ও আসামীপ‌ক্ষের বক্তব্য শু‌নে এবং বয়‌সের বি‌বেচনায় আদাল‌তের বিচারক তার জা‌মিনের আ‌বেদন মঞ্জুর ক‌রেন। 

    মামলার এজাহা‌রে জানা‌গে‌ছে, ২০১৮ সা‌লের ২৮ ডি‌সেম্বর ভোলা জেলার লাল‌মোহন থানার বদরপুর ইউ‌নিয়‌নের আওয়ামীলীগ সভাপ‌তি  ও ইউ‌পি চেয়াম্যান ফ‌রিদুল হক বাদী হ‌য়ে মোট ৭ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। 

    মামলার বর্ণনায় তি‌নি ব‌লেন, মামলার ২ নম্বর আসামী একই এলাকার মোঃ বাবুল হাওলাদা‌রের সাথে মু‌ঠো‌ফো‌নে কথা ব‌লেন মেজর হা‌ফিজ। ওই ফোনালা‌পে আপ‌ত্তিকর কথাবার্তা ছি‌লো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডু‌লের চেষ্টা করা হয়ে‌ছে। বিষয়‌টি পরবর্তী‌তে গণমাধ্য‌মে প্রচার হয়। এ ঘটনার প্র‌তিকার চে‌য়ে ফ‌রিদুল হক প‌রে মামলা দা‌য়ের ক‌রেন। 

    সেই  মামলা‌টি বর্তমা‌নে ব‌রিশা‌লের সাইবার ট্রাইব্যুনা‌লে বিচারাধীন র‌য়ে‌ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ