ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার ছাত্রী

    স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের হিজলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

    সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটনার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে পৌঁছে দেয়।


    জানা যায়, ভাড়ায়চালিত মটোরসাইকেল চালক আতাউল্লাহ মোল্লা ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর ধর্ষক আতাউল্লার তিন সহযোগি শরীফ, সেফায়েতউল্লাহ এবং রুবেল সিকদার অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা নিতে বাধা দেয়।

    তবে রক্তক্ষরণ হলে সন্ধ্যা ৭ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ওই ছাত্রকে।

    প‌রিবারের স্বজন‌রা জানায়, মেমানিয়া ইউনিয়ন সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে আতাউল্লাহ তার সহযোগিরা মুখে কাপড় দিয়ে চেপে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে।

    স্কুলের প্রধান শিক্ষক আ: মোতা‌লেব বলেন, ঘটনা জানার পর শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরাজ বলেন, মেয়েটির রক্তক্ষরণ হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

    হিজলা থানার এসআই তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    এদিকে ধর্ষণের শিকার মেয়েটির মাসহ এলাকাবাসী ধর্ষক আতাউল্লাহ এবং তার তিন সহযোগির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ