ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

    বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়া ও ভান্ডারিয়া থানায় মাদক উদ্ধার, জিআর, সিআর, সাজা, ওয়ারেন্ট তালিম, নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ ও বিট পুলিশিং সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ।

     সোমবার বরিশাল রেঞ্জ কার্যালয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান সেপ্টেম্বর মাসের এ সাফল্যের জন্য তাকে সম্মামনা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এসময় বরিশাল রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারগণসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম সাংবাদিকদের জানান, মুষ্টিমেয় গুটি কয়েক লোকের জন্য গোটা সমাজকে নষ্ট হতে দেয়া যাবেনা। তিনি মাদক ও সন্ত্রাস সহ সব ধরণের অপরাধ বন্ধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। 

    স্কুল-কলেজ পড়ুয়া ছেলেদের ফেসবুক আসক্তি কমাতেও অভিভাবকদের অনুরোধও করেন।  উল্লেখ্য-অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম চলতি বছরের ৫ জুন মঠবাড়িয়া সার্কেলে যোগদান করেন। এরপর থেকে তিনি মঠবাড়িয়া ও ভান্ডারিয়া থানায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিয়ে বন্ধে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এমনকি তিনি প্রতি শুক্রবার মসজিদে গিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধে মুসল্লিদের সহযোগিতা কামনা করেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ