ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মহাসড়কে আটকা পড়েছে পণ্যবাহী শত শত যানবাহন

    বরিশালে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি শুরু

    বরিশালে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারা দেশের মতো বরিশালেও ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

    সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বিমান বন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকাপ আটকে দেয় তারা।

    এতে বিমানবন্দর মোড় এলাকায় আটকে পড়ে পণ্যবাহী শত শত যানবাহন। দাবির পক্ষে বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। 
    জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে (ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-ট্রেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ