ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ​তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

    স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ​তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থাবস্থায় শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ওসিসি’তে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবার আতাউল্লাহ মোল্লাকে আসামি করে ওই দিন গভীর রাতে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত আতাউল্লাহকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

    অভিযুক্ত আতাউল্লাহ ওই উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে এবং তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

    শিশুটির স্বজনরা জানান, আতাউল্লাহ বেশ কিছুদিন ধরে ওই শিশুটিকে উত্যক্ত করে আসছিলো। সোমবার শিশুটি স্কুলে যাওয়ার পথে ভারুইয়া গ্রামে তার পথরোধ করে আতাউল্লাহ। এ সময় মুখ চেপে তাকে পাশ্ববর্তী একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় আতাউল্লাহ। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে সব ঘটনা স্বজনদের কাছে খুলে বলে সে। 

    হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, এ ঘটনায় ওই শিশুটির পরিবার সোমবার রাত সাড়ে ১২টায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শিশুটিকে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মামলা আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ