ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সুর পাল্টালেন মির্জা আব্বাস

    সুর পাল্টালেন মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একদিন পরই নিজের সুর বদলালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৭ এপ্রিল) ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, ইলিয়াস আলীকে সরকার নয়, নিজের দলের নেতারাই গুম করেছেন। সেই সঙ্গে গুম হওয়ার সময়কার বেশকিছু প্রমাণও তিনি উল্লেখ করেন। তবে একদিন পরই সেই সুর পাল্টে বললেন, মিডিয়ায় তার বক্তব্য বিকৃত করা হয়েছে।

    রবিবার (১৮ এপ্রিল) বিকেলে শাহজাহানপুরে নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন।

    মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য আসছে সেটা আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি তাহলে কে করেছে খুঁজে বের করে দেয়া হোক। আমি তাই বলেছি।’ গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    আব্বাস বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। এ সময় মির্জা আব্বাসের বাসায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ