ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মেয়েরা ‘খুব শিগগিরই’ ক্লাসরুমে ফিরবে : তালেবান

    মেয়েরা ‘খুব শিগগিরই’ ক্লাসরুমে ফিরবে : তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। দেশটির নতুন সরকারের অধীনে নারী শিক্ষার ভবিষ্যত নিয়ে চলমান আশঙ্কার মধ্যেই মুজাহিদ এমন মন্তব্য করলেন।

    রাজধানী কাবুলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, তারা ‘বিভিন্ন বিষয় চূড়ান্ত’ করছেন এবং মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীরা ‘খুব শিগগিরই’ ক্লাসরুমে ফিরবে। শনিবার আফগান শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানায়, সব পুরুষ শিক্ষক এবং ছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা উচিত। তবে সেখানে মেয়ে বা নারীদের বিষয়ের কোনও উল্লেখ ছিল না।


    তালেবান সরকারের নতুন নিয়ম অনুযায়ী, মেয়ে এবং নারীরা কেবলমাত্র নারী শিক্ষিকার কাছে বা পর্যাপ্ত নারী শিক্ষিকা না থাকলে ‘ধর্মভীরু’ ‘বয়স্ক’ পুরুষ শিক্ষকের অধীনে পড়াশোনা করতে পারবে। একইভাবে নারীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবে। কিন্তু ক্লাসরুমে নারী-পুরুষ আলাদাভাবে বসতে হবে।

    মুজাহিদ বলেন, একটু বেশি বয়সী মেয়েদের পুরোপুরি স্কুলের ফেরার জন্য ‘একটি নিরাপদ শিক্ষা পরিবেশ’ তৈরি প্রয়োজন। তবে এ ধরনের একটি পরিবেশ তৈরি করতে ঠিক কি করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুজাহিদ। আগের শিক্ষা ব্যবস্থায় কি ত্রুটি ছিল যেটিকে মেয়েদের স্কুলের ফেরার পথে প্রতিবন্ধকতা মনে করে তালেবান, সে বিষয়টিও স্পষ্ট করেননি তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ