ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কর্ণফুলীতে জাহাজে আগুন: নিহত ১, নিখোঁজ ১

    কর্ণফুলীতে জাহাজে আগুন: নিহত ১, নিখোঁজ ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। এসময় জুনায়েদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে, একই ঘটনায় চরলক্ষ্যার নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণের সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন আরো কয়েকজন। আহত শ্রমিকরা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত জুনায়েদের বাড়ী বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে। 

    স্থানীয়সূত্রে জানাযায়, নদীতে একটি তেলের জাহাজে ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিং এর কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে নিহত হন বাঁশখালীর জুনায়েদ(৩২), এবং নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)। অন্যান্য আহত শ্রমিকরা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজের নাম ও আহতদের পরিচয় জানাতে পারেনি প্রশাসন। 

    এব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, জাহাজের বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। ঘটনাটি নৌ পুলিশের অধীনে হওয়ায় বিষয়টি সদরঘাট নৌ থানা দেখছন। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, ঘটনাটি সংঘটিত হওয়ার পর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটি সম্ভবত সরিয়ে নিয়েছে। প্রশাসন খোঁজখবর নিচ্ছে। এব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ