ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিনিয়র স্বাস্থ্য সচিব

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিনিয়র স্বাস্থ্য সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন,  হাসপাতালকে সকল চিকিৎসকের নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যে ভাবে পরিচর্যা করেন, সেই ভাবেই হাসপাতালকে পরিচর্যা করবেন। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ইউনিট, সেন্টাল অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতালের কম্পাউন্ড পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। 

    পরিদর্শন শেষে দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে স্বাস্থ্য সচিবের নিজের পিতার নামে প্রতিষ্টিত আলহাজ্ব মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প  উদ্বোধন  করেন। 

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার, বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল কাউছারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ