ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ভান্ডারিয়ায় সম্পত্তি ফিরে পাবার দাবিতে মানববন্ধন

    ভান্ডারিয়ায় সম্পত্তি ফিরে পাবার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায়  ফিরোজ আলমের  কবল থেকে সম্পত্তি ফিরে পাবার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের স্থানীয় মাদার্শী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মো. মাসুদ রানা, আঃ বারেক, মো. মোশারেফ, মো. সেলিম, হাফেজ আমির হোসেন , মো. টিপু ও তাসলিমা বেগম প্রমুখ।

    বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মৃত আফছের হাওলাদারের ছেলে মোঃ ফিরোজ হাওলাদার (৬০) একই এলাকার, আঃ খালেক, আব্দুল বারেক, মো. আমির হোসেন খান, আলকাস হাওলাদার , মাসুদ, নয়ন, মোশারফ, তাসলিমা বেগম, আঃ করিম, মো. টিপু, মো. শহিদ সহ একাধিক 

    ব্যাক্তিদের সম্পত্তি জবর দখল করে। ফিরোজ হাওলাদারের সম্পত্তি বিক্রির কথা বলে টাকা নিয়ে সম্পত্তি রেজিট্রি না দিয়ে উল্টে ওই সকল ব্যক্তিদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন। সে বিষয়ে স্থানীয় শালিশ মিমাংশার জন্য বলা হলেও তা মানতে নারাজ ফিরোজ। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্শন করেছেন ভূক্তভোগীরা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ