স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কিশোর-কিশোরী ও যুবকদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কুসংস্কার, লজ্জা, ভয় দূর করার লক্ষে দিনব্যাপী ক্যাম্পইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং ইয়েস বিডি উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
এ কর্মসূচীর আওতায় বরিশালের প্রায় ১৫০ জনের অধিক কিশোর-কিশোরী এবং যুবক আয়োজিত ক্যাম্পেইনে গেইমশোর মাধ্যমে যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা লাভের সুযোগ পেয়েছে।
এসময় কলেজের অধ্যক্ষ, বরিশাল জেলা সিভিল সার্জন অফিস, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর,প্ল্যান ইন্টারন্যাশনাল এবং অপরাজেয় বাংলাদেশ –এর প্রতিনিধিবৃন্দ এবং অংশগ্রহনকারীদের সমন্বয়ে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে যৌন ও প্রজনন-স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক সমস্যা নির্মূলের লক্ষে জনসচেতনতা তৈরির বিষয়ে মাঠ পর্যায়ের লক্ষনীয় বিষয়গুলো সফল ভাবে উপস্থাপন করা হয়।
অংশগ্রহনকারী এবং আলোচকরা বলেন আমাদের দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে বেশির ভাগ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। সমাজে এ বিষয়টিকে গোপন ও লজ্জার বিষয় হিসেবে ভাবা এবং ধরার কারনে বিষয়টি নিয়ে নির্দ্বিধায় কথা বলতে কেউ আগ্রহী হয়না।
এছাড়াও এসব বিষয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক বাক্য আমাদের সমাজের মানুষ ব্যবহার করছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য লজ্জাজনক ও গোপনীয় হিসেবে উপস্থাপন করা হয়।
এইচেকআর