ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নগরীতে পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

    নগরীতে পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল কিনে না দেওয়ায় বরিশালে পরিবারের সঙ্গে অভিমান করে রাইয়ান (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগ‌রের ব্রাউন কম্পাউন্ডের বাসভবন থেকে তার মর‌দেহ উদ্ধার করে পুলিশ।


    রাইয়ান বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল রাইয়ান। কিন্তু তা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই সুলতান মাহমুদ  বলেন, ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দা মো. শাহজাদার ছেলে রাইয়ান। মাদকাসক্তির কারণে পরিবারের সঙ্গে তার বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ