ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • পুলিশের গুলিতে আহত ব্যক্তিকে মরধর করলেন ফটোগ্রাফার 

    পুলিশের গুলিতে আহত ব্যক্তিকে মরধর করলেন ফটোগ্রাফার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে থাকা ব্যক্তির ওপর এক ফটোগ্রাফারের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।

    বৃহস্পতিবার আসামের দারং জেলার সিপাজহার গ্রামে ঘটে যাওয়া ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশের দিকে দৌড়ে যাচ্ছে। এ সময় ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর তার দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। ওই ব্যক্তির মুখ ঢাকা ছিলো এবং তার গলায় ক্যামেরা ঝুলানো ছিলো।

    ওই ব্যক্তি পুনরায় ফিরে আসে এবং মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে আবারও মারতে শুরু করে। পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে সরে যেতে বলছে ভিডিওতে এমনটিই দেখা গিয়েছে।


    গলায় ক্যামেরা ঝুলানো ওই ব্যক্তির নাম বিজয় বানিয়া। সে পেশায় একজন ফটোগ্রাফার। আর পুলিশের গুলিতে আহত ওই ব্যক্তির নাম মঈনুল হক।

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিযু্ক্ত ফটোগ্রাফার বানিয়াকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ