ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • ছাত্রদল নেতাদের ভিপি সেন্টুর কবর জিয়ারত

    ছাত্রদল নেতাদের ভিপি সেন্টুর কবর জিয়ারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি এবং মহানগর ছাত্রদলের সভাপতি মশিউল আলম সেন্টুর কবর জিয়ারত করেছেন বরিশাল জেলা ছাত্রদল।

    শুক্রবার( ২৪ সেপ্টেম্বর) বাদ ‍আছর জেলা ছাত্রদলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ ‍কবর জিয়ারতে অংশগ্রহন করেন।

    এ সময় ‍উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ২০০৮ সালে মশিউল আলম সেন্টু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তার আত্মার মাগফিরত কামনায় মুসলিম গোরস্থানে সেন্টু ভাইয়ের কবর জিয়ারত করেছি ‍আমরা। 

    উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বরিশাল জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ   কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৪৮৭ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি  গঠন করা হয়েছে। এর আগে ২০১৮ সালে মাহাফুজুল আলম মিঠু সভাপতি, তারেক আল ইমরান সহ-সভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরান ও সোহেল রাড়িকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যর কমিটি গঠন করে অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটির তিন বছর পর ৪৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ