ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, প্রধান শিক্ষক কারাগারে 

    ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, প্রধান শিক্ষক কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের রুমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


    এর আগে শুক্রবার রাতে শিক্ষক সমর কান্তি দত্তকে রুমা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার প্রধান শিক্ষকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

    পুলিশ ও স্থানীয়রা জানান, রুমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি দত্তকে (৫৬) শুক্রবার রাতে রুমা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ, ভিডিওচিত্র ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে রুমা থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে ইতোপূর্বেও ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। তারপর সে প্রধান শিক্ষক সমর কান্তি দত্তের রুমার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তে শুরু করে। প্রাইভেট পড়ানোর সময় একদিন ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে রাখেন। ভয়ে-লজ্জায় মেয়েটি ঘটনাটি কাউকে বলেনি। 

    কিন্তু ঘটনার পর থেকে শিক্ষক বিভিন্ন সময় বিয়ের কথা বলে প্রলোভন দেখিয়ে এবং ভিডিওচিত্রগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীকে তার কাছে যেতে বলতেন। কিন্তু মেয়েটি তার কাছে আর যাচ্ছিল না। অভিযুক্ত শিক্ষক গত বুধবার ধর্ষণের ভিডিওচিত্রটি মেয়েটির মোবাইলে পাঠান। তখন মেয়েটি ঘটনা তার বড়বোনকে খুলে বলে।

    এ ঘটনায় ছাত্রীর বড়বোন শুক্রবার রাতে রুমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি আবুল কাশেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ