ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২
  • সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা হামলা, নিহত ৭

    সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা হামলা, নিহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এক চেকপয়েন্টে একটি গাড়ি বোমা হামলায় শনিবার ৭ জন নিহত হয়েছে।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের বলেন, ওই হামলায় ৮ জন আহত হয়েছেন।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আল সাবাব এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। এদিকে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। রাস্তা ব্যস্ত থাকায় চেক পয়েন্টের ওই গাড়িবহরে এই হামলা চালানো হয়।


    বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা পরীক্ষা করার জন্য পুলিশ থামায়। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

    মোহাম্মদ হাসান নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, চেক পয়েন্ট দিয়ে পার হওয়ার সময় পুলিশ সাধারণ গাড়ি থামিয়ে পরীক্ষা করে। নিরাপত্তারক্ষী গাড়িটি থামান এবং সেটি চলেও যায়। এ সময় আশপাশে অনেক গাড়ি ও মানুষ ছিল। আমি হতাহত অনেক মানুষকে নিয়ে যেতে দেখেছি।

    প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, বিস্ফোরণে ৭টি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

    দেশটির অনেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার জন্য সোমালি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, বিলম্বিত নির্বাচনপ্রক্রিয়া এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ