ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরগুনায় মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য  আটক

    বরগুনায় মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য  আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চোরাইকৃত মোটরসাইকেলসহ পশ্চিম বরগুনা থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়।

    আটক হওয়া দুজন হলো পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে মো. রুমান (২২) এবং একই গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে মো. মাসুম (৩১)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । 

    পুলিশ জানায়,  চোরাই মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তনের জন্য বরগুনা বিআরটিএর অফিসে আসে মাসুম ও রুমান।   কিন্তু অফিসের কর্তব্যরতরা বলে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নাম্বারপ্লেট পরিবর্তন করা যাবেনা। এসময় বিআরটি অফিস থেকে তারা বের হয়ে যায় ।  গোপন  সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে পশ্চিম বরগুনায় অভিযান চালানো হয় । এসময়  মাসুম ও রুমানকে আটক করা হয় । পরে তাদের কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় । 

    মোটর সাইকেলের মালিক জব্বার খান বলেন, এতদিন পরে মোটরসাইকেল উদ্ধার হবে আমার জানা ছিল না। মোটরসাইকেল দেখতে আমার পরিবারের সকলে থানায় এসেছে। ধন্যবাদ জানাচ্ছি বরগুনা সদর থানার সকল কর্মকর্তাকে মোটরসাইকেল উদ্ধার করে দেয়ার জন্য।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন ২০১৭ সালের একটি  সাধারণ ডায়েরি সূত্র ধরে  চুরি হওয়া মোটরসাইকেল চার বছর পরে উদ্ধার করা হয়েছে । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ