ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ১৫৭ পুলিশ কর্মকর্তার বদলি 

    পদোন্নতিপ্রাপ্ত ১৫৭ পুলিশ কর্মকর্তার বদলি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫৭ কর্মকর্তাকে তাদের নিজ নিজ ইউনিট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

    পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রয়েছেন ৬০ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৭৮ জন এবং পুলিশ সার্জেন্ট/টিএসআই থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত ১৯ জন রয়েছেন। 
    উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের তিনটি আলাদা প্রজ্ঞাপনে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও পুলিশ সার্জেন্ট/টিএসআই থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে এ কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ