ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • থাপ্পড়ের পর ফরাসি প্রেসিডেন্টকে এবার ডিম নিক্ষেপ

    থাপ্পড়ের পর ফরাসি প্রেসিডেন্টকে এবার ডিম নিক্ষেপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    থাপ্পড়ের পর এবার ডিম নিক্ষেপ করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে। দেশটির লিয়ন শহরে সোমবার (২৭ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 
    প্রতিবেদনে বলা হয়, ডিমটি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করলেও ভাঙেনি। লিয়নে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলেন ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।

    গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্খীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ