ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে স্কুলছাত্রীর আত্মহত্যা

    ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে স্কুলছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মুগদার একটি বাসায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার জেরে মাকসুদা রহমান মিম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা দাবি করেন।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর মুগদা মদিনাবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

    মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মৃত মিমের বাবা মিজানুর রহমান জানায়, তাদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায়। বর্তমানে উত্তর মুগদা মদিনাবাগ এলাকায় ভাড়া থাকেন। মিম বাসাবো কদমতলার একটি স্কুলে ৭ম শ্রেণিতে পড়তো।

    তিনি আরও জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে মিম ছিল বড়। রাতে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করে মিম। পরে মিমের মা সুমি আক্তার মিমকে বকাঝকা করেন। এক পর্যায়ে মিম ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায় মিম জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ