ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জুন মাসের আগে পদ্মা সেতু উন্মুক্ত করা হবে: সেতু মন্ত্রী

    জুন মাসের আগে পদ্মা সেতু উন্মুক্ত করা হবে: সেতু মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি শরীয়তপুরবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার অবদান পদ্মাসেতু দৃশ্যমান। আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। 

    আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াললি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

    সড়ক ও সেতু মন্ত্রী আরও বলেন, পদ্মার পাড়ে টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার জন্ম। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। বাংলার মানুষ শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসে। 
    এসময় সভাপতির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবী ও সুস্থতা কামনা করি।

    এসময় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জাতীয় মসজিদ বাইতুল মোকারম সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, চিশতিনগর খানকায়ে চিশতিয়ার তত্বাবধায়ক ও পরিচালক প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন, বাহাদুরপুর পীর সাহেব ফক্বীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। 

    আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খান, ইসলামি ফাউন্ডেশন শরীয়তপুর জেলার উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি প্রমূখ। 

    পরে মসজিদের ইমামদের মাঝে এক হাজার কোরআন শরিফ বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ