ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • আগৈলঝাড়ায় দেনার দায়ে ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আগৈলঝাড়ায় দেনার দায়ে ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেনার দায়ে এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত যাদব সাহা (৬৫) উপজেলার কালিবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী মৃত বৈকন্ঠ সাহার ছেলে । 

     থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে  মঙ্গলবার ভোর রাতে তিন সন্তানের জনক যাদব সাহা তার বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়। মুদি ব্যবসায়ী যাদব সাহার স্ত্রী উজ্জলা সাহা জানান, বিভিন্ন ঋণের কারনে অনেকদিন যাবৎ হতাশাগ্রস্থ হয়ে পরেছিলেন যাদব। এছাড়া পারিবারিক বিভিন্ন অশান্তির কারনে মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়।

     আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাদব সাহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।  করে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ