ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ‘শেখ হাসিনার দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই তৈরী হয়েছিল’ 

    ‘শেখ হাসিনার দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই তৈরী হয়েছিল’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই তৈরী হয়েছিল। তিনি হঠাৎ করেই রাজনীতিতে আসেননি। ছোটবেলায়ই বাবা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর আদর্শে নিজেকে অনুপ্রাণিত করেছেন শেখ হাসিনা। তিনি ছাত্রাবস্থা থেকে রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। দেশ ও মানুষের কল্যাণে কিভাবে  নিজেকে আরও সূযোগ্য করে গড়ে তোলা যায় সে লক্ষে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সূযোগ্য নেতৃত্বের কারনে আজ বিশ্বনেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ^ব্যাপী উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।  

    প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক  ড. সুলতানা শফি। মঙ্গলবার  বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আয়োজনে এ ভার্চুয়াল  সভাটি  অনুষ্ঠিত হয়েছে।

     বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে  সভায় স্বাগত বক্তব্য রাখেন ববির শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষার্থী হাওয়া ইসলাম, সাইয়েদা মাহফুজা মিষ্টি, কাজী মোহসিনা তামান্না।  ভার্চুয়াল এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সংযুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক ও মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার । 

    এদিকে প্রধানমন্ত্রীর  জন্মদিন উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে  দোয়া ও মন্দিরে বিশেষ  প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বাংলাদেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে সামিল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার আহবান জানান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ