ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

     ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন।

     বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা সুজনের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার, বরিশাল মহানগর সুজনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। 

    ঝালকাঠি জেলা সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন পৌর শাখার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে এশিয়া ফাউন্ডেশন। 

     আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বলেন, তথ্য জানার অধিকার সকল নাররিকের রয়েছে। সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকবে। আমরা মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করছি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ