ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • টেন্ডার ছিনিয়ে নিলেন যুবলীগ সভাপতি!

    টেন্ডার ছিনিয়ে নিলেন যুবলীগ সভাপতি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোর সদর হাসপাতালের প্রায় ৪ কোটি টাকার টেন্ডার শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা নাটোর যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালের বহির্বিভাগের সামনে নাটোর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন এর কাছ থেকে শিডিউল ছিনিয়ে নেন তিনি। এসময় স্বপনের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর এলাকায়।

    মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালে টেন্ডারের শিডিউল ক্রয় করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন। সময় শিডিউল ক্রয় করে বের হওয়ার সময় হাসপাতালের বর্হিগমনের ফটকের সামনে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া শিডিউল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় স্বপন শিডিউল না দিলে এহিয়ার সাথে ধাস্তাধস্তির ঘটনা ঘটে। পরে যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া সিডিউল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।


    নাটোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন অভিযোগ করে বলেন, দুপুরে নাটোরন সদর হাসপাতালে ৬টি গ্রুপের দুটি কাজের টেন্ডার শিডিউল ক্রয় করি। পরে শিডিউল ক্রয়ের খবর পেয়েই জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া দলবল নিয়ে আমাকে ঘিরে ধরে।

    এসময় তিনি বলেন, আমি ছাড়া কেউ টেন্ডার জমা দিবে না। আমাকে শিডিউল উত্তোলন এবং জমা দিনে নিষেধ করে। কিন্তু আমি শিডিউল ক্রয় করে বের হওয়ার সময় এহিয়া চৌধুরি ছিনিয়ে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

    এ বিষয়ে নাটোর জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া কে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।


    নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় বলেন, এবিষয়ে কেউ তার কাছে অভিযোগ করেনি। তাছাড়া টেন্ডারের শিডিউল ক্রয় করে বাহিরে কোন ঘটনা ঘটলে এটা আমাদের এখতিয়ার না।

    নাটোর সদর থানার ওসি তদন্ত আবু সাদাদ জানান, কেউ টেন্ডার সংক্রান্ত অভিযোগ থানায় দায়ের করেনি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ