ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • নাইজেরিয়ায় বিমান হামলায় ২০ জেলে নিহত

    নাইজেরিয়ায় বিমান হামলায় ২০ জেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জিহাদি ক্যাম্পে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় দুর্ঘটনাবশত কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) নিরাপত্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    নাইজেরীয় যুদ্ধবিমান রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রথম প্রহরে লেক শাদের কেওয়াতার মাসারায় বোমা বর্ষণ করে। এ এলাকা নাইজেরিয়া ও প্রতিবেশী দেশ নাইজার ও ক্যামেরুনকে বিভক্ত করেছে। ওই সূত্র জানায়, এলাকাটি আইএসের সাথে সম্পর্কযুক্ত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।


    নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি গ্রামে আরেক বিমান হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা কর্মকর্তারা জানানোর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ হতাহতাহতের খবর জানানো হলো। সেখানে জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘ ১২ বছর ধরে সামরিক বাহিনী লড়াই করে আসছে।


    আইএসডব্লিউএপি তাদেও নিয়ন্ত্রণে থাকা ভূখন্ডে প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি জেলেদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেখানে তারা মাছ শিকারের সুযোগ পান। স্থানীয় এক গোয়েন্দা সূত্র বলে, ‘কোন জেলে তার নিজ দায়িত্বে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকায় যেতে পারে, কারণ, তা হচ্ছে শত্রুদের একটি ঘাঁটি। সেখানে কেউ গেলে সন্ত্রাসীদের থেকে তাদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ