ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 

     বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে পুলিশ লাইন্স এবং সদরদপ্তরে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব ও দিক-নির্দেশনা প্রদান করেন।

    এর মধ্যে সোমবার সকাল ৭টায় নগরের রূপাতলী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা, ড্রেস রুলস, পেশাদারিত্ব এবং উত্তম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন। পরে সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সদস্যদের চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ সার্বিক কল্যাণমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে বিএমপিতে কর্মরত অবস্থায় সম্প্রতি মৃত্যুবরণকারী এএসআই মো. নজরুল ইসলাম আকনের স্মরণে দোয়া মোনাজাত করা হয় এবং অবসরে যাওয়া এএসআই (সশস্ত্র) মো. সাইদুল ইসলাম তালুকদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

    এছাড়া, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। বেলা ১২টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। বিগত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

    এ সময় সাইবার পেট্রোলিং জোরদার ও সাইবার টিমকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন পুলিশ কমিশনার। সভা শেষে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ট কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনটি অনুষ্ঠানেই বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন