এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব।
শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন। এটি বাংলাদেশের জন্য উৎসবের দিন এই কারণে, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ যারা সনাতন ধর্মালম্বী।
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় গৌরনদী উপজেলাধীন সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মালম্বী ভক্তদের অংশগ্রহণে প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এই পূজা পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা তাদের এই ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চাইতেও আরো অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
আমাদের সংসদীয় কমিটির সভায় তিনি সকল সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন। যাতে প্রত্যেকটি এলাকায় সনাতন ধর্মাবলম্বি মানুষদের পবিত্র এই বৃহৎ উৎসব, উৎসবমুখর পরিবেশে হতে পারে তার জন্য সকল ধরণের সহযোগিতা সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে অব্যাহত রাখবো ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির জাকির হোসেন শরীফ।
বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি শান্তুনু ঘোষ সহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা ।
এইচকেআর