ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং 

    বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির প্রতিকার চাওয়ায় এক নারী শ্রমিককে শাস্তিমূলক বদলি করার প্রতিবাদে বিক্ষোভ গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সন্ধ্যা ৬টায় রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

    ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

    সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে একজন নারী পরিচ্ছন্নতাকর্মী এই কারখানার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। কিন্তু গত তিন বছর ধরে সিনিয়র সুপারভাইজার ফোরকান তালুকদার তার সাথে অশ্লীল আচরণ ও যৌন হয়রানিমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ভিক্টিম নারী শ্রমিক ফোরকান তালুকদারের বিরুদ্ধে গত ৭ মে  একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ১৬ আগস্ট ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলেও অদ্য পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কোনো ফলাফল আসেনি।

    বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, গত ৫ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিপীড়নকারী সুপারভাইজার ফোরকান তালুকদারকে কোনো শাস্তি না দিয়ে উল্টো ভিক্টিম নারী শ্রমিককে তার নিজ সেকশন থেকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। নিজের ওপর ঘটে যাওয়া নিপীড়নের বিচার চাওয়ায় তাকে শাস্তিমূলকভাবে অন্য সেকশনে বদলি করা হলেও নিপীড়নকারী ফোরকান তালুকদারকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তিনি এখনো অনেক নারী যেখানে কাজ করেন, সেই একই সেকশনে দায়িত্ব পালন করছেন। 
    বক্তারা বলেন, এই ঘটনা বাংলাদেশ শ্রম আইনে উল্লেখিত যৌন নির্যাতনের বিচার সম্পর্কিত ধারা ৩৩২-কে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল হামিদ, অর্থ সম্পাদক সেবিকা হালদার এবং উপদেষ্টা ফিরোজ তালুকদার প্রমুখ।

    সমাবেশ থেকে অবিলম্বে আগামী ৭ দিনের মধ্যে নারী পরিচ্ছন্নতাকর্মীর সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তিমূলক বদলি প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সাথে শাহাদাত নামে একজন ষাটোর্ধ্ব শ্রমিকের চাকরি অবসানের এক মাস অতিবাহিত হবার আগে তার সকল পাওনা পরিশোধের জোর দাবি জানানো হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন