ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • নারিকেলের পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

     নারিকেলের পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নারিকেলের ক্ষতিকর পোকামাকড়ের সমন্বিত দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিএআরআই) কীটতত্ত্ব বিভাগ এবং আরএআরএ যৌথভাবে আজ বুধবার সকালে এই মাঠ দিবসের আয়োজন করে। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র কীট তত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এবং ভাসমান প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। 

    এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, আরএআরএস’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান ও এসও মো. রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাবুগঞ্জ ও উজিরপুরের ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। 
    মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, দক্ষিণাঞ্চলে নারিকেল গাছ নেই, এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না। এর কোনো অংশই ফেলনা নয়। বাজার মূল্যও ভালো। তাই এই ফল আবাদে আমাদের আরও যত্নশীল হতে হবে। রোগ ও পোকা দমনে নিতে হবে সঠিক ব্যবস্থা। তাহলেই এর উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ