ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শেখ হাসিনা দেশকে সুউচ্চ শিখরে অবতীর্ণ করেছেন: পংকজ নাথ এমপি

     শেখ হাসিনা দেশকে সুউচ্চ শিখরে অবতীর্ণ করেছেন: পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, শেখ হাসিনা দেশকে সুউচ্চ শিখরে অবতীর্ণ করেছেন। বাংলাদেশে উন্নয়নের নাম জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন শৈশব, কৈশোর ও প্রথম জীবনের বহু স্মৃতি বিজরিত আমাদের এই পাবলিক ক্লাব। পাবলিক ক্লাব এটি পাবলিক প্রোপার্টি। এখন থেকে সকল প্রকার সামাজিক ও কালচারাল প্রোগ্রাম এখানেই করা যাবে।  বুধবার দুপুরে   মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট  পাবলিক হল ও ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন । 

    এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাবলিক ক্লাবের সভাপতি এছাহাক খান, উপদেষ্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার মাহেব হোসেন, উপজেলা পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার বশির উদ্দিন, উপদেষ্টা খোরশেদ আলম ভুলু, মাষ্টার আবুয়াল তছলিম খান, মাষ্টার বিষ্ণুপদ মজুমদার, প্রধান শিক্ষক জীবন নেছা লাইলি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম, অজয় গুহ, সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, ইউনুস চৌধুরী, রুহুল আমিন পলাশ, রাসেল সরদার, রিপন খান, সোহবার হোসেন সোহাগ, মহিউদ্দিন আহাম্মেদ রবিউল, অমিত দাস সহ পাবলিক ক্লাবের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
     

     

    সঞ্জয় গুহ /এইচকেআর


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ