ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ
  • পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

    পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানিম হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তানিম বরিশাল শহরের আমতলা এলাকার মজিবর মিয়ার ছেলে।

    পুুলিশ জানায়, মোটরসাইকেলযোগে তানিম ও তার সহযোগী কুয়াকাটা থেকে পটুয়াখালী আসছিলো। বরিশাল থেকে কাভার্ডভ্যানটি বরগুনা যাওয়ার সময় পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে দ্রুতগতির মোটরসাইকেলটির সাথে কাভার্ডভ্যাটির মুখোমুখি সংঘর্ষ হয়।  

    পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, তানিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ