ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • ঢাবির ভর্তি পরীক্ষা হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে

    ঢাবির ভর্তি পরীক্ষা হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষা। এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমবারের মতো এবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

    এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক ইউনিটে ৩ হাজার ৪২৫ জন, খ ইউনিটে  ১ হাজার ৭৪১ জন, গ ইউনিটে ৪৭০ জন,  ঘ ইউনিটে ৩ হাজার ১৩ জন এবং চ ইউনিটে ৪৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। 

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন দৈনিক মতবাদকে  জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে সহযোগীতা চাওয়া হয়েছিল আমরা সবধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছি। ঢাবির ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনাগত সহযোগীতা করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। 
    সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাবির এই পরীক্ষা সম্পন্ন করতে সহযোগীতা করবে। 

    এবার পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে। 

    ক ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ ইউনিট ২ অক্টোবর, গ ইউনিট ২২ অক্টোবর এবং ঘ ইউনিট ২৩ অক্টোবর। চ ইউনিটের পরীক্ষা এর মধ্যেই ৯ অক্টোবর হবে। ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষা হবে ৬০ নম্বরে ও লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে। শুধুমাত্র চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেওয়া হবে।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ