ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • যুক্তরাষ্ট্রে মানবপাচার, বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

    যুক্তরাষ্ট্রে মানবপাচার, বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারে সহযোগিতা ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম মোহাম্মদ মিলন হোসেন (৪১)। তিনি ম্যাক্সিকোর তপাচুলায় থাকতেন। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত টাকার বিনিময়ে বাংলাদেশিদের তিনি যুক্তরাষ্ট্রের সীমান্তে পারাপারের জন্য পৌঁছে দিতেন। 

    মিলন হোসেন তপাচুলায় একটি হোটেলের ব্যবস্থা করেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্রপ্রত্যাশীদের রাখা হত।তারপর তপাচুলা থেকে মন্টেরিতে যাওয়ার প্লেনের টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতেন। মন্টেরি থেকে মিলন হোসেনের সহযোগী মোক্তার তাদেরকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করতেন।   


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ