ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ
  • পদ্মায় নৌকাডুবি: নানি-নাতনি ভাইবোনের লাশ উদ্ধার

    পদ্মায় নৌকাডুবি: নানি-নাতনি ভাইবোনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৮ জন। ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

    চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে লক্ষীপুর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) ও সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর মেয়ে মাইশা খাতুন (৫), সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)। এর মধ্যে নিলুফা ও মাইশা সম্পর্কে নানি-নাতনি এবং আসমাউল-আয়েশা সম্পর্কে ভাইবোন।

    স্থানীয়রা জানান, দুপুরে বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছলে বাতাসের কবলে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার অভিযানে নিলুফা ও মাইশার মরদেহ উদ্ধার করা হয়।

    এদিকে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অধিক যাত্রী ছিল। এছাড়া বুধবার পদ্মার ওপারে দশরশিয়া এলাকায় হাট থাকায় নৌকায় যাত্রীর পাশাপাশি অনেক ধরনের মালামাল নিয়ে ব্যবসায়ীরা যাচ্ছিলেন সেখানে। অধিক যাত্রী ও বিভিন্ন ধরনের অধিক ওজনের মালামাল থাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮ জন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি। 

    শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন আরও জানান, ঘটনাস্থলে চারজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ