ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • ভারতে ১৮ মাসে সর্বোচ্চ সুস্থতার হার

    ভারতে ১৮ মাসে সর্বোচ্চ সুস্থতার হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এছাড়া সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় গত এক দিনে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে। গত ১৮ মাসের মধ্যে দেশটিতে সুস্থতার হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অবশ্য দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়েছে।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনে।

    অন্যদিকে বুধবার ভারতে প্রাণহানির সংখ্যা পৌনে চারশ ছাড়ালেও বৃহস্পতিবার তা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩১১ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৬৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।

    এদিকে সংক্রমণ প্রায় পাঁচ হাজার বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে তিন লাখে।

    গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০ জনে। ১৯৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

    ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮২ শতাংশ (০.৮২%) বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।

    অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের কিছুটা বেড়ে দেড় শতাংশ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৫৬ শতাংশ। গত ৩১ দিন ধরে দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ