ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দক্ষিণ কোরিয়াও

    জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দক্ষিণ কোরিয়াও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তর-পশ্চিম উপকূলে। স্থানীয় সময় বুধবার দুপুরে ৬ দশমিক ১ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

    জানা গেছে, জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়েছে।

    জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শক্তিশালী ভূকম্পন হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। উল্লেখ্য, ‘রিং অব ফায়ার’ খ্যাত জাপানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। যার কারণে দেশটিতে শক্তপোক্ত ভবন নির্মাণে কঠোর নীতি অনুসরণ করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ