ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • বাবুগঞ্জে জাপা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিপু

    বাবুগঞ্জে জাপা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিপু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যা ও সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

    বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি উপজেলার খানপুরা সদরে এ কার্যালয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। নিজের মালিকানা জমি এবং ব্যক্তিগত অর্থায়ণে খুব শিঘ্রই কার্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন এমপি টিপু।

    উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মকিতুর রহমান কিসলু, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবু আকন, কেন্দ্রীয় যুবসংহতি নেতা ফায়জুল হক সুমন, জাপা নেতা ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,

    যুব সংহতি সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, রহমতপুর ইউপি জাপা সভাপতি জেলানী সাজোয়াল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, দেহেরগতি ইউপি জাপা সভাপতি কাজী মেজবাহ উদ্দিন সজন, মাধবপাশা জাপা সভাপতি মোবাশ্বের সিকদার, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা সহ দলীয় নেতৃবৃন্দ।

    এর আগে বৃহস্পতিবার সকালে বিমান যোগে বরিশালে আছেন এমপি গোলাম কিবরিয়া টিপু। এসময় বরিশাল বিমানবন্দরে থাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। বিমান বন্দর থেকে রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি।

    এছাড়া সকাল সাড়ে ১১টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গোলাম কিবরিয়া টিপু।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ