ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "আমরা কণ্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।

     উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,  মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, মৎস্যা কর্মকর্তা শিমুল পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রনি প্রমুখ। 

      এসময় বক্তারা  কন্যা শিশুদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে সকলকে সোচ্চার ও সচেতন হওয়ার আহবান জানান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ