ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • যুবলীগ নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

    যুবলীগ নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় অবশেষে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের বিরুদ্ধে। মামলার বাদী ও তার কথিত প্রেমিকা নিজেই। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

    পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বুধবার বিকালে পর্নোগ্রাফি আইনে একটি অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে সন্ধ্যার দিকে তা মামলাভুক্ত করা হয়েছে।

    ওসি বলেন, মামলার বিষয়টি মনে হয় আগে থেকে বুঝতে পেরেছেন সুমন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে বুধবার সন্ধ্যা থেকে তাকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

    এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের মোবাইল ফোনে যোগাযোগ করা ফোন বন্ধ পাওয়া যায়।
    তবে সুমনে পিতা ও বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, আমার ছেলের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিষয়টি আমরা আইনি মাধ্যমে মোকাবেলা করবো।

    উল্লেখ্য, সম্প্রতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন পৌর সদর এলাকার একজন সনাতন ধর্মীয় নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাদের অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ