ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন বাসযাত্রী

    অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন বাসযাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে আমতলীতে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা এক যাত্রীকে অজ্ঞান করে তার সর্বোচ্চ লুটে নিয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বরিশাল থেকে আমতলীগামী যাত্রীবাহী বাস আল্লাহর রহমত নামের গাড়ীতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই যাত্রী আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো তার নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।

    যাত্রীবাহী বাস স্টাফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল থেকে আমতলীর উদ্দেশ্যে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে আল্লাহর রহমত নামের একটি যাত্রীবাহী বাস আমতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি পথের মধ্যে বাসের কনট্রাক্টরকে আমতলী আসার জন্য ১৪০ টাকা ভাড়া প্রদান করেন। পরবর্তীতে উক্ত যাত্রীবাহী বাসটি বিকাল সাড়ে ৩টার দিকে আমতলীতে পৌঁছাইলে সকল যাত্রী ছিট থেকে নেমে গেলেও অজ্ঞাত ওই যাত্রীটি তার সিট হইতে না নামায় গাড়ির স্টাফরা তার কাছে গিয়ে দেখতে পায় তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পরবর্তীতে গাড়ীর স্টাফরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশকে জানায়।

    পুলিশ জানায়, হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোজ-খরব নেয়া হচ্ছে। আর তার পরিচয় জানার চেষ্টা করছেন। ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই যাত্রীর সাথে থাকা টাকা পয়সা ও মূল্যবান জিনিষপত্র নিতে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অথবা স্প্রে করে তার সর্বোচ্চ লুটে নিয়ে গেছে। এই নিউজ লেখা পর্যন্ত অজ্ঞান হওয়া ওই ব্যক্তির জ্ঞান ফিরেনি। তার নাম ঠিকানা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি।  

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অজ্ঞান হওয়া ওই ব্যক্তি আমতলী হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ