ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • খাবারের খোঁজে বেতাগীর লোকালয়ে হনুমান

    খাবারের খোঁজে বেতাগীর লোকালয়ে হনুমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার বেতাগী উপজেলায় খাবারের খোঁজে লোকালয়ে দেখা মিলছে একটি হনুমানের। খাবার ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলছে হনুমানটি। তবে প্রানিটিকে রক্ষায় বনবিভাগ কোন ধরনের পদক্ষেপ নিতে পারছেনা।

    স্থানীয় সূত্রে জানান, বরগুনা জেলার বেতাগী উপজেলায়  বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে সে। গত দুদিন ধরে উপজেলা পরিষদের সামনে দেখা যায় হনুমানটি দেয়ালে বসে রয়েছে।এটি দেখতে উৎসুক জনতার নানা প্রকার খাবার দিচ্ছে। খিদে পেলে ওয়ালের বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে আবারও উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে।

    বেতাগী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল জানান,২২ সেপ্টেম্বর হঠাৎ বাজারের বিভিন্ন স্থানে দেখা যায় এই হনুমানটি। তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে।তবে মানুষের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে হনুমানটি। বেতাগী পৌরসভার সিনিয়র অফিস সহকারী তুহিন সিকদার বলেন গতকাল সকালে হনুমানটিকে আমার বাসার ছাদে দেখতে পাই।

    বেতাগী পৌর মেয়র গোলাম কবির বলেন, বেতাগী পৌর শহরের বিভিন্ন স্থানে একটি মুখ পোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে।হয়তো হনুমানটি  কোথাও থেকে দলছুট হয়ে আমাদের এই পৌরসভায় অবস্থান করছে।স্থানীয়রা যাতে এই হনুমানটিকে কোন প্রকার ক্ষতি নাকরে সে জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।এগুলো আমাদের সম্পদ এগুলোকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    বনবিভাগের বেতাগী বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা  সুভাষ চন্দ্র রায় বলেন, হনুমান একেক সময়ে এককে স্থানে চলে যায়। একে ধরার মত কোন উপায় আমাদের জানা নেই। হনুমানটির নির্দিষ্ট স্থান অবস্থান করেনা , কখনো নিয়ামতি, কখনো নলসিটি, মহেশপুর অবস্থান করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ