ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে ভাবির সর্বনাশ করল দেবর

     গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে ভাবির সর্বনাশ করল দেবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দীর্ঘদিন ধরে গোপন প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিলেন না ৩০ বছর বয়সী গৃহবধূ। তাই গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে গৃহবধূকে ধর্ষণ করেন। এমনই অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী এসএম আহাদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
    ঘটনাটি রাজবাড়ীর। বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আহাদ।

    শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। অভিযুক্ত আহাদ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের এসএম কবিরের ছেলে। সম্পর্কে ভুক্তভোগীর দেবর তিনি।

    ভুক্তভোগী গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে তাকে গোপন প্রস্তাব দিচ্ছিলেন আহাদ। এতে রাজি না হলে তার ঘরের আশপাশে ঘোরাঘুরি করতেন তিনি। মঙ্গলবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান গৃহবধূ। এ সময় ওত পেতে থাকা আহাদ তার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে পড়ে যান। এরপর তার মুখ আটকে ধরে ধর্ষণ করে আহাদ পালিয়ে যান। পরে গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আহাদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ