ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

      জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ শ্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ড. নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।

    এছাড়া সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ