ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • গৌরনদীতে  করোনা ভাইরাস সনাক্তের নতুন পদ্ধতি চালু

    গৌরনদীতে  করোনা ভাইরাস সনাক্তের নতুন পদ্ধতি চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক কীট ব্যাবহারের মাধ্যমে গতকাল রোববার দুপুরে এক ঘন্টার মধ্যে করোনা ভাইরাস সনাক্তের নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ্  রবিবার (৪এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ১৯ নমুনা পরীক্ষা বুথে তার নিজের দেহ থেকে ওই কীটের সাহায্যে নমুনা দেয়ার মাধ্যমে করোনা সনাক্তের নতুন এ পদ্ধতি চালু করার প্রকৃয়ার শুভ উদ্বোধন করেন।

    এ সময় তিনি জানান, “র‌্যাপিড এ্যান্টিজেন টেষ্ট কীট” নামের নতুন এ কীটটি সরকার কোরিয়া থেকে আমদানি করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছে। উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাওছার, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. আলম, সাংবাদিক মোঃ লিটন খান প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ