ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রিং আইডির ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    রিং আইডির ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে রিং আইডি’র ৭ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ মামলা হয়েছে। শুক্রবার যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে শিমুল কুমার বিশ্বাস।

    আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালাই নগর গ্রামের সিরাজুল ইসলামের দুই ছেলে শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম, একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে আইরিন ইসলাম, সিলেট সদর উপজেলার ওয়াপদা গ্রামের ইউসুফ আলীর ছেলে সালাহ উদ্দিন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আবুল বাসারের ছেলে আহসান হাবিব, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম, রিং আইডি অফিস ও হবিগঞ্জ জেলা শহরের ৪ নম্বর পৌর ওয়ার্ডের সাজিদ মিয়ার ছেলে নাজমুল হোসেন। আসামিরা ঢাকার ধানমন্ডির ৭/এ রোডের সি/৫/এ নম্বর ফ্লাটে অবস্থিত রিং আইডির অফিসে চাকরি করেন।

    বাদীর অভিযোগ, গত ৫ মার্চ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় মোবাইলে তিনি একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে বলা হয়- প্রতিদিন একশটি বিজ্ঞাপন দেখলে ৫০০ টাকা করে দেওয়া হবে। আর একটি আইডি ক্রয় করতে ১৮ হাজার ৫০০ টাকা করে লাগবে। টাকা জমা দিলে ভার্চুয়াল সদস্য পদে একটি রিং আইডি ওয়ালেট পাওয়া যাবে। ওই বিজ্ঞাপন দেখে তিনি ১৬টি আইডি ক্রয় করেন। সেখানে বিজ্ঞাপন দেখে সাড়ে ৩ লাখ টাকা জমা হয়েছে। কিন্তু প্রতি সপ্তাহে একবার ওই টাকা ওয়ালেট থেকে উত্তোলন করা যাবে বলে উল্লেখ করা হয়। অথচ এ পর্যন্ত তার সাড়ে ৩ লাখ টাকা জমা হলেও সেই টাকা উত্তোলন করতে পারছেন না। রিং আইডি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেছে এখন সমস্যা আছে, পরে টাকা উত্তোলন করা যাবে। এই পর্যন্ত কোনো টাকা উত্তোলন করতে না পেরে থানায় এই মামলা করেছেন।

    কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আলম জানান, রিং আইডি নামে একটি প্রতিষ্ঠানের ৭ কর্মকর্তার নামে অর্থসাতের অভিযোগে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ