ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বাঘাইড়

    জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বাঘাইড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

    রোববার (০৩ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় জেলে রনজিৎ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

    জানা গেছে, জেলে রনজিৎ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে এলে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

    মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, রনজিৎ হালদার ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে উন্মুক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় কিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভ রেখে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করি।

    তিনি আরও বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় মাছ ধরা পড়ছে। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। এক্ষেত্রে দাম কোন বিষয় না।

    জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, চিতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ